নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা ও সোনারগাঁয়ের ভারগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।
জানা যায়, রোববার রাতে মোহাম্মদ আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করে সোহেল। বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে গুরুত্ব তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জরিতদের সনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


































