নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

ঘটনা আড়াল করতে শিশু সৈকতকে খুন করে কিশোর জীবন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৪৩, ৮ এপ্রিল ২০২৬

ঘটনা আড়াল করতে শিশু সৈকতকে খুন করে কিশোর জীবন

বামে জীবন ডানে সৈকত

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকায় পরিত্যক্ত একটি ভবন থেকে উদ্ধার হওয়া শিশু সৈকত হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতা হিসেবে জীবন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত জীবন গাইবান্ধা জেলার সদর থানার উত্তর ধানগড়ার মোঃ মমিন মিয়ার পুত্র। সে পরিবারের সাথে নরসিংপুর সামছুলের মোড়ের গণি মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো।

 

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন স্বীকার করেছে যে, শিশুটিকে ধর্ষণের পর ঘটনা আড়াল করতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে লাশ গোপন করতে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, শিশুটিকে প্রথমে ঘটনাস্থলে বলৎকার করা হয়। তখন শিশুটি বাসায় বলে দেওয়ার কথা বললে গ্রেফতারকৃত জীবন মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে চলে যায়। মূলত বলৎকারের ঘটনা আড়াল করতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।