নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে কিশোরের কঙ্কাল উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১২, ১ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে কিশোরের কঙ্কাল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবরদেয় স্থানীয়রা। 
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করছি কঙ্কালটি একজন কিশোরের। তবে কতদিন আগে তা এখন বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সম্পর্কিত বিষয়: