নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৮, ৪ জুন ২০২৬

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার মাইক্রো ফাইবার গার্মেন্টসের পেছনে একটি টিনশেড বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মনির হোসেন (২০), শুভ (২১), উজ্জ্বল গাজী (২৭) এবং নয়ন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোয়াজ্জেম হোসেন ও এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কাঠেরপুল এলাকার একটি টিনশেড বাসা থেকে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি ছোরা, ৩টি সামুরাই, ১টি রামদা এবং ১টি চাইনিজ কুড়াল।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ পলাতক আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: