নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬

ফতুল্লায় ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:১৫, ৪ জুন ২০২৬

ফতুল্লায় ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত পৌনে ১ টার দিকে ফতুল্লা থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকার ভূইয়া বাড়ি সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জুয়েল কসাই (৪৫), দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকার বাসিন্দা এবং ডালিম (২৭), জয়পুরহাট সদর উপজেলার কমল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফতুল্লার দেওভোগ প্রধান বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭ দশমিক ৫ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় যুবসমাজের কাছে মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।