নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ জুন ২০২৬

পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৯, ১৪ জুন ২০২৬

পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল চিকিৎসা সেবার পাশাপাশি দেশের অর্থনীতি ও কুটির শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ নেতৃত্বের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের পূর্বাচলে ১৬০ একর জমির ওপর একটি বিশাল ‘ক্রিয়েটিভিটি পার্ক’ বা ট্রেড সেন্টার গড়ে তোলা হবে। যেখানে শীতল পাটি, নকশিকাঁথা, টেরাকোটা ও ঐতিহ্যবাহী কুটির শিল্প সামগ্রী তৈরি ও প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থা করা হবে।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ সারাদেশের ১০টি জেলা সদরে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ)  প্রভাতচন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পর্কিত বিষয়: