নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণ, ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৮, ৪ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণ, ছুটি ঘোষণা

সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া বলেন, বিস্ফোরণের পর চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৯ হাজার কর্মীর মধ্যে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়লে, হুড়োহুড়ি লেগে গেলে আমিসহ কয়েকজন আহত হয়। এরপর আমাদের সবকটি ইউনিটকে ছুটি দেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোনো হতাহত না হলেও আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ওভারলোড হয়ে কিছু নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়। এতে কোনো হতাহত হয়নি। সব ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: