নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

সোনারগাঁ যুবদল নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে হাজিরের নির্দেশ

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২০:০৬, ১৪ মার্চ ২০২৬

সোনারগাঁ যুবদল নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে হাজিরের নির্দেশ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং স্থানীয় অধিবাসীদের হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

শনিবার ( ১৪ মার্চ) জারি করা নোটিশে বলা হয়েছে, থানা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও সম্প্রতি সোনারগাঁয়ে সংঘটিত জনসম্পৃক্ত আন্দোলনে জড়িয়ে স্থানীয় বাসিন্দাদের নানাভাবে হয়রানি করার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে এসেছে।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের জন্য নোবেলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ বিষয়ে আগামী ১৫ মার্চ রোববার বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

 

নোটিশ পাঠিয়েছেন সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে।

 

নুরে ইয়াছিন নোবেল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করে আসছেন। তিনি জানান,আমি কখনোই দলের নীতি ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মনে করি। নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে উপস্থিত হয়ে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব।