গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন ১১ দলীয় জোট প্রার্থী ডা: ইকবাল হোসেন ভুইয়া। তিনি এই আসনে দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে তিনি তার ফেসবুক আইডি থেকে একপি পোস্ট দিয়েছেন। সেখানেন তিনি লিখেছেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে ২৯টি (আপাতত) ভোট কেন্দ্রের ফলাফল সীটে কোন প্রার্থীর পোলিং এজেন্টের সাক্ষর নেই। বেশ কিছু সীটে প্রিসাইডিং অফিসারের সাক্ষর নেই। শেষে তিনি লিখেন, ইলেকশন ম্যানিপলুয়েশন কাহাকে বলে?
প্রসঙ্গত: এই আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ডা: ইকবাল হোসেন ভুইয়া পান ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।


































