নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২১:৫৩, ১৪ মার্চ ২০২৬

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে জামান (৩১) ও একই এলাকার জব্বার মিয়ার ছেলে জাবের (২১)। আটককৃত ২ ছিনতাইকারীকে বন্দর থানার দায়েরকৃত একটি ডাকাতি মামলায় শনিবার (১৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) রাতে বন্দর রেললাইন এলাকায় ছিনাতাইয়ের প্রস্তুতি কালে এদেরকে আটক করা হয়।


থানা পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইনসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।