নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের র‍্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের র‍্যালি

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা সমাবেশ ও র‍্যালি করেছে।

 বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল দশটায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে একটি রেলী বের করা হয়। 

 

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। 

 

উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি, প্রমুখ।