নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৩৩, ২৫ মার্চ ২০২৬

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জুম্মান হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে চালক আরমান হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর গুচ্ছগ্রাম এলাকায় মোটরসাইকেল ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে  বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জুম্মান ওই গ্রামে মোবারক হোসেনের ছেলে।

জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মান ও আরমান চা খাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে দুইজন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করে। আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।