মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে, ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় শহরের মিশনপাড়া থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীতে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করে মহানগর বিএনপি।
স্বাধীনতা দিবসের র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময়ে স্বাধীনতা দিবসের র্যালি থেকে মহান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ । মহানগর বিএনপির নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে।
এদিকে সকাল থেকেই মহানগর বিএনপির স্বাধীনতা দিবসের র্যালিকে সফল করতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে জড়ো হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু,গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

































