নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে সন্ত্রাসী আক্তার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে সন্ত্রাসী আক্তার গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আক্তার হোসেন (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আক্তার হোসেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২৬নং ওয়ার্ডের সোনাচড়াবাগ এলাকার হাজী ইলিয়াস মেম্বারের ছেলে।

ধৃতকে শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানার রুজুকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার সোনাচড়াবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষ স্যারের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দরে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী আক্তার হোসেনসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: