নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ছাত্রলীগ ক্যাডার সিফাত বাহিনীর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ছাত্রলীগ ক্যাডার সিফাত বাহিনীর বিরুদ্ধে  জমি দখল, চাঁদাবাজির অভিযোগ

জমি দখলের চেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে পিলকুনি এলাকার ছাত্রলীগ ক্যাডার সিফাত বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

অভিযোগে জানাযায়, পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার পুত্র ছাত্রলীগ ক্যাডার সিফাত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের বিএনপির একাধিক কর্মীকে কুপিয়ে আত্মগোপনে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় বিএনপির রাজনীতিতে জরিত ধোপা নজরুল, বাবুর সঙ্গে আঁতাত করে এলাকায় ফিরে এসে নিজস্ব বাহিনী গড়ে তুলে নতুন করে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। গত সপ্তাহে পিলকুনি এলাকার মাহবুবুর রহমানের জমি দখলে নিতে দেয়াল ভেঙে দিয়ে খামার ভাংচুর এবং ফলজ বৃক্ষ কেটে দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে সিফাত বাহিনী গত ২১ সেপ্টেম্বর রাতে মাহবুব গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ফের ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

উল্লেখ্য, সন্ত্রাসী সিফাত ২৪ সালের ৬ আগষ্ট পিলকুনি এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে বিএনপি এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছয়জন কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হলেও আসিফ আত্মগোপনে চলে যায়। সম্প্রতি সময়ে এলাকায় ফিরে এসে পূর্বের বাহিনীর সদস্যদের সংগঠিত করে নতুন করে মাদক ব্যবসা, এবং এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। 

এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়: