নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৫, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে সে মারা যায়। মৃত কয়েদির নাম জাহাঙ্গীর (কয়েদি নং-১২৮)। 

 

কারাগার সূত্রমতে, রোববার (২৯ জুন) রাত ১২টা ৫৫ মিনিটে অসুস্থতাজনিত কারণে তাকে কারাগার থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর (৩৮), আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।