নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদরে শব্দ দূষণ, ৪ যানবাহনকে জরিমানা

প্রকাশিত:২০:০৫, ২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদরে শব্দ দূষণ, ৪ যানবাহনকে জরিমানা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, জনস্বার্থে শব্দ দূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: