নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জুলাই ২০২৬

খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চেয়ে আবেদন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৭, ২ জুলাই ২০২৬

খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে  দুদকের অনুসন্ধান চেয়ে আবেদন

জাতীয় দৈনিকে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন করেন।

 

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২২ জুন ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো-এ "চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে" এবং ২৫ জুন ২০২৬ তারিখে "সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই 'ছায়া এমপি', দাপট সর্বত্র" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ উঠে এসেছে।

 

আবেদনে বলা হয়, জাতীয় দৈনিকে এমন গুরুতর অভিযোগ প্রকাশিত হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়নি। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে।

 

অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান তার আবেদনে জাতীয় দৈনিকে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ অনুসন্ধান পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি আহ্বান জানান।

 

আবেদনের সঙ্গে প্রথম আলো-এ ২২ জুন ও ২৫ জুন ২০২৬ তারিখে প্রকাশিত দুটি প্রতিবেদনের ফটোকপিও সংযুক্ত ,করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: