নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভিক্টোরিয়া ইন্টা: স্কুল এন্ড কলেজে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৪, ৩০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভিক্টোরিয়া ইন্টা: স্কুল এন্ড কলেজে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুর্ব নিমাইকাশারীতে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন। 

ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ পেয়ার আহমদ রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মো: আব্দুল আউয়াল, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সফিকুল ইসলাম, ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: ওমর ফারুক, প্রধান শিক্ষক ফাতেমা তুজ জোহরা প্রমুখ। 

অনুষ্ঠানে নবম শ্রেণীর টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে ২০ জন এবং স্নাতক তৃতীয় বর্ষে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত বিষয়: