নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই আন্দোলনকে নয়, ছাত্রলীগের হামলাকে "তান্ডব" বলেছি: হাতেম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই আন্দোলনকে নয়, ছাত্রলীগের হামলাকে "তান্ডব" বলেছি: হাতেম

বিকেএমইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেছেন, তিনি জুলাই আন্দোলনকে ‘তান্ডব’ বলেননি, ছাত্রলীগের কর্মকান্ডকে তান্ডব বলেছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে সাংবাদিকের প্রশ্ন ছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় সমস্ত ব্যবসায়ী মহলের সামনে তিনি জুলাই আন্দোলনকে "তান্ডব" উল্লেখ করেছেন,  এই আন্দোলনকে তিনি এখন কিভাবে দেখেন? 
জবাবে মোহাম্মদ হাতেম বলেন, আমি কোথাও বলিনি জুলাই আন্দোলনকারীদের তান্ডব, আপনারা নিশ্চয় জানেন, এর দুইদিন আগে ১৯ এবং ২০ জুলাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের মেয়েদের উপর কেমন অত্যাচার করেছে। আমি সেটাকে মিন করেছি,  যদিও আমি সরাসরি উল্লেখ করিনি কারণ ক্ষমতাসীন কারো সামনে সরাসরি তার ছাত্র সংগঠনের নাম নিয়ে বলা যায়না" 
তিনি আরও বলেন, আমি সেদিন শুধু শিল্পের স্বার্থে কথা বলেছি, বলেছি ইন্ডাস্ট্রি খুলে দেন, ইন্টারনেট খুলে দেন, না হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।
আমার বক্তব্যকে মিস্লিড এবং মিসগাইড করা হয়েছে।
 তিনি  বলেন,  ২-৩ আগস্ট জাতীয় সকল পত্রিকায় এবং টিভি মিডিয়ায়,  বাংলাদেশ পোশাক শিল্পের ৪৮ জন তরুণ উদ্যোক্তা জুলাই আন্দোলনকারীদের পক্ষে বিবৃতি দিয়েছিল সাহস করে, এরা সবাই আমার লোক, আমার ছেলে আছে এরমধ্যে। আমার প্রতিষ্ঠানের নাম এরমধ্যে ছিল, সুতরাং ওই সরকারের পক্ষে বক্তব্য নেবার কোন সুযোগ নাই।

সম্পর্কিত বিষয়: