নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬০, মাদকসেবী ৪০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫৯, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬০, মাদকসেবী ৪০

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৪০ জন মাদকসেবী, দুজন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য মামলার তিন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত পাঁচজন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী ও নিয়মিত মামলার একজন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ সাতজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।

এদিকে, সোনারগাঁও থানা পুলিশ ২০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ পাঁচজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ আটজনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: