নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

দিগুবাবুর বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪১, ১৩ মার্চ ২০২৬

দিগুবাবুর বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরে দিগুবাবুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

মূল্য তালিকা না থাকায় সোনালী মোরগ ব্যবসায়ী তুহিন ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মেসার্স উজ্জ্বল স্টোরকে নকল পণ্য ও নিষিদ্ধ পণ্য বিক্রির জন্য ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের সদর উপজেলা সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, পুলিশের একটি বিশেষ টিম। 

 হৃদয় রঞ্জন বনিক জানান, ঈদের আগ পর্যন্ত প্রতিদিন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। এসময় তিনি বাজার কমিটি এবং ব্যবসায়ীদের সতর্ক করেন।