নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার

রূপগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকায় ঝর্ণা মহলের সামনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তারাবো এলাকার নাজমুল হোসেন (৩০), নিহাল (২১), সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।