নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

সরকার ও প্রশাসন নিরপেক্ষ থাকলে হরিণ জয়যুক্ত হবে: শাহ আলম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সরকার ও প্রশাসন নিরপেক্ষ থাকলে হরিণ জয়যুক্ত হবে: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, আমি এই এলাকার সন্তান। এই এলাকার উন্নয়নের জন্য, সমাজ সেবার জন্যই আমি রাজনীতিতে আসছি।

সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে আমার অঙ্গীকার ইনশাল্লাহ, এই এলাকার সকল মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। 

আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে বলছি, আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভোট পেলে, আপনারা যদি আমাকে এমপি মনোনীত করেন, তাহলে কথা দিচ্ছি এই এলাকার সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ফতুল্লার কুতুবপুরের ৪নং ওয়াডে  গণসংযোগকালে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। 

এ সময় শাহ আলম আরও বলেন, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। ভাইয়েরা, আমার গত ১৭ বছর এই এলাকার জনগণ তাদের ভোটের অধিকার আদায় করতে পারে নাই, তারা ভোট দিতে পারে নাই। 

এইবার সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তাদের পছন্দের প্রতীক, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

সরকার এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটে আল্লাহর রহমতে হরিণ মার্কায় জয়যুক্ত হবে।

তিনি আরও বলেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতা আপনারা যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, আমি এই এলাকার প্রতি, এলাকার বাসীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।  

সম্পর্কিত বিষয়: