নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা ও ইসদাইরে হাতি মার্কার ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা ও ইসদাইরে হাতি মার্কার ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফতুল্লার ইসদাইর ও ভূইগড় এলাকায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তিনি বিভ্ন্নি পাড়া মহল্লায় প্রচারণা চালান। এবং ভোট প্রার্থনা করেন। 

গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, এলাকায় যেসকল সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে আমি অবগত আছি।

ফতুল্লাসহ ভূইগড় এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা, সড়ক সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মাদক, কিশোরগ্যাং সহ আরও অনেক কিছু। যদি আপনারা পাশে থাকেন আর আমাকে বিজয়ী করেন তাহলে এসব সমস্যা খুব দ্রুতই সমাধানের ব্যাপারে কাজ করেতে পারবো। 

তিনি আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না।

আপনাদের সমস্যাগুলো আমি নোট করে রেখেছি, আমি জয়ী হলে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এর আগে ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম এবং আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জানি কোথায় কিভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে দাবি আদায় করতে হবে।

সম্পর্কিত বিষয়: