নারায়ণগ-–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, ফাজিলপুর সর্দার বাড়ির আমার অন্তরের আত্মীয়-স্বজন, আমার পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি তো আপনাদের পরিবারের সন্তান। সবাই আমার আত্মীয়-স্বজন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য হরিণ মার্কায় একটি ভোট দিবেন।
রবিবার এনায়েতনগর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সকল ভোটারদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমি যেখানেই যাচ্ছি, আমি ব্যাপক সাড়া পাচ্ছি।
তাদের এই ভালোবাসা এবং তারা যেভাবে আমাকে বরণ করে নিচ্ছেন, আমি তাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি যেখানেই যাচ্ছি গণজোয়ারের সৃষ্টি হচ্ছে।
আমি আশা করি যে এই ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই, এইবার যদি প্রশাসন এবং সরকার নিরপেক্ষ থাকে, তাহলে তারা আল্লাহর রহমতে আগামী ১২ তারিখে হরিণ মার্কা প্রতীকে তারা ভোট দিবেন এবং হরিণ মার্কারই জয় হবে ইনশাআল্লাহ।”


































