নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৮, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই

নারায়ণগঞ্জের বন্দরে সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন (৭২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম জিয়াবুর হোসেন বন্দর থানার মদনগঞ্জস্থ নমুনা বাজার এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের দ্বিতীয় ছেলে।

 

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহিমা আক্তার ইতি। এ সময় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

 

রোববার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সিটি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে সিটি কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত বিষয়: