নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ মার্চ ২০২৬

গণঅধিকার পরিষদের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৪, ২৮ মার্চ ২০২৬

গণঅধিকার পরিষদের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগর সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

শুক্রবার বাদ মাগরিব ১নং ওয়ার্ডের মুজিববাগ এলাকায় এই অনুষ্ঠান হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার সার্বিক উন্নয়নের জোর দাবি জানান। এ সময় যুবদল নেতা ও নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম এলাকাবাসীর এসব দাবি বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।

 

 

রাকিব মাহমুদ কালাম তার বক্তব্যে বলেন, “কে কোন দলের—এটি মূল বিষয় নয়। জনসাধারণের নিরাপত্তা ও এলাকার উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত, দখলমুক্ত ও সুন্দর সমাজ গড়তে যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করা সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, অবহেলিত মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সবশেষে ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়ার দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত বিষয়: