নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক খুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক খুন

সোনারগাঁয়ের পরমেশ্বরদী  এলাকায় দুর্বৃত্তের হামলায়  নাঈম( ২২) নামের এক  যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বারদী- তালতলা রাস্তার পরমেশ্বরদী এলাকায় ক্ষেতের মাঝখানে  একটি বস্তা  দেখতে পান এলাকাবাসী । পরবর্তীতে এলাকাবাসী বস্তার ভিতরে রক্তাক্ত অবস্থায়  নাঈমকে নাড়াচাড়া করতে দেখে। এলাকাবাসী  নাঈমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে রাস্তায় নাইমের মৃত্যু হয়।

নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। সে পেশায়  একজন রাজমিস্ত্রি ছিলেন।

সোনারগাঁও থানার ওসি, মহিবুল্লাহ বলেন, পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে  তদন্ত শেষে  বিস্তারিত বলা যাবে।