বন্দরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন আনতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী রায়হান (১৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজ রায়হান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার জামাল মিয়ার ছেলে। সে কলাগাছিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে নিখোঁজের পিতা জামাল মিয়া বাদী হয়ে বুধবার (৪ মার্চ) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বন্দর উপজেলার শুভকরদীস্থ তার নিজ বাড়ি থেকে মদনগঞ্জ তৃতীয় শীতলক্ষা সেতুর উদ্দেশ্য বের হয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ শিক্ষার্থীকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।


































