নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৬, ১৫ এপ্রিল ২০২৬

সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাফওয়ান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকার ছকির হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন জানান, শিশু সাফওয়ান বাড়ির পাশে বিকেলে খেলছিল। এ সময় তার বাবা মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সাফওয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ৫ টার দিকে শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।