নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৯, ১৩ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী বালুর মাঠ এলাকায় এবং রাত ১১টা ৪০ মিনিটে ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর (মটবাড়ী) এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুছা (৩৫), দক্ষিণ আজিবপুর এলাকার বাসিন্দা এবং মোঃ শ্যামল (২৭), সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার বাসিন্দা।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ১নং আসামি মোঃ মুছার বিরুদ্ধে চারটি এবং ২নং আসামি মোঃ শ্যামলের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।