নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ২৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের  মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে বুধবার (২৫ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্প এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান (৫৬)কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।