নারায়ণগঞ্জের বন্দরে ৮৫ পুড়িয়া গাঁজাসহ সিয়াম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত সিয়াম বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার আলমগীর মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে বন্দর থানার মাহামুদনগর এলাকায় জনৈক জনী মিয়ার মুদি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেরি করে গাঁজা বিক্রির সময় সিয়ামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়াম দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মাহামুদনগর ও বেঁধেপট্টি এলাকায় অবৈধভাবে গাঁজা বিক্রি করে আসছিল।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































