নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

 

মানুষের জনকল্যাণে রাষ্ট্রকাঠামোর কাজ করাই প্রশাসনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীদের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সভায় শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন ইউএনও শিবানী সরকার। তিনি বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে নাগরিক সেবা, ভূমি ইজারা, শিক্ষা, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন এবং নাগরিক গাইডলাইন প্রদানসহ বিভিন্ন জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করা।

 

এ সময় প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের নানা তথ্য দেওয়া হয়। সভা শেষে অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলি স্ক্রিনে ব্যবহারিকভাবে দেখানো হয়।

 

অনুষ্ঠানে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: