নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৮, ২০ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ ওমর সুমনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইমতিয়াজ ওমর সুমন হরিহরপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইমতিয়াজ ওমর সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সম্পর্কিত বিষয়: