নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে এনসিপির উপর হামলা, আহত ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে এনসিপির উপর হামলা, আহত ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আহত হয়েছেন এনসিপি’র জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এনসিপির নেতৃবৃন্দ এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি।

 

এনসিপির জেলার প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা দাবী করেন, বক্তাবলী বাজার এলাকায় স্থানীয় এক নেতার বাড়িতে তাদের সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠক শেষে স্থানীয় লোকজন এনসিপির নেতা-কর্মীদের কাছে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন।

“মাটি কাটা নিয়ে তখন এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্যও রাখেন। এই বক্তব্য রাখার জেরেই দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। 

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোটভাই ইয়াসিন ও অনুসারী নেতা-কর্মীরা হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।

তবে, অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ। তিনি বলেন, “এনসিপির নেতা-কর্মীদের সাথে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহতও হয়েছে বলে জেনেছি। কিন্তু এই ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন বলেন, “এ বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।”