নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৫৮, ২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আওয়ামীলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মো. রমজান এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং মো. সম্রাট (৪০)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে তারা সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ব্যানারে মিছিল করে এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।

 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।