নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

শব্দ দূষণে নারায়ণগঞ্জে ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৮, ১৪ জুলাই ২০২৬

শব্দ দূষণে নারায়ণগঞ্জে ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৫টি অবৈধ হর্ন।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দ দূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সম্পর্কিত বিষয়: