নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

কুতুবপুরে তিন ফার্মেসিকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৩, ২২ জুলাই ২০২৬

কুতুবপুরে তিন ফার্মেসিকে জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ার মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং পাশের তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

 

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: