নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে রেজাউল করিমের ঘোড়া প্রতীকের পক্ষে গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে রেজাউল করিমের ঘোড়া প্রতীকের পক্ষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌর এলাকার বিভিন্ন এলাকায় এ গণসংযোগের সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়া সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
 

সম্পর্কিত বিষয়: