নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ জুন ২০২৬

সুলতান মাহমুদের পিতার ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৭:২৫, ২১ জুন ২০২৬

সুলতান মাহমুদের পিতার ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদের শ্রদ্ধেয় পিতা আজ রোববার (২১ জুন) সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। এক শোক বিবৃতিতে সংগঠনের মহানগর সভাপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আল্লাহ তাআলা যেন শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। পাশাপাশি মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন—এ কামনাও করেন তিনি।

সংগঠনের নেতাকর্মীরাও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।