নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নগরীতে  ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৭, ২২ মে ২০২৬

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নগরীতে  ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।


শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফি। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাজী লিয়াকত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিসের সহযোগী সংগঠক ইসহাক গাজী ও শাহাদাত হোসেন, মহানগরের সাবেক বাইতুল মাল সম্পাদক মাহদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিব, বাইতুল মাল সম্পাদক আবদুর রহমান সা’দ, স্কুল-কলেজ সম্পাদক হাসিফুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলরা।

সম্পর্কিত বিষয়: