নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৪ মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২০, ৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৪ মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

 বন্দরে পুলিশের অভিযানে আটক চার মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজ্ঞ আদালতের বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা দেন।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার ব্যাপারীপাড়া বালুর মাঠের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন—বন্দর সিরাজ শাহ মাজারের পেছনে কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল মালেক (৫৮), বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে শুভ (২১), নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিন আশু মিয়ার ছেলে শিশির আহাম্মেদ (২৬) এবং একই এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে হিমন (২৭)।

পুলিশের অভিযানে আটকের পর তাদের আদালতে নেওয়া হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সম্পর্কিত বিষয়: