নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা শঙ্কায় নতুন আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।  আবেদনের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন আবেদনের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়ে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

উল্লেখ্য, নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কা থাকায় বেশকয়েকদিন আগে তিনি নতুন আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

জানাগেছে, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল। কিন্তু দল এ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি

। বিদ্রোহী হওয়ায় তাকে বহিষ্কারও করেছে বিএনপি। তিনি আসনটিতে ‘জাহাজ’ প্রতীকের প্রচারণায় আছেন।

সম্পর্কিত বিষয়: