নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট ওয়ারেন্টমূলে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার বাগদোবাড়ীয়া এলাকার সাইদুর রহমানের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুন (৩৫), বালিগাঁও এলাকার মৃত কদম আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদ আলী (৫০), কুশিয়ারা এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হোসেন রুবেল (৩৮), উত্তর লক্ষণখোলা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন (৫২) এবং ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি জারজিস (৪৫)।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































