নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

জমি

জমি

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারটির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গংদের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেদিন বিকেলে তদন্তও করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি আরও জানান, ঘটনার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের কয়েকটি টিন দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। আকস্মিক এই হামলায় তার পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

০৫:৩০ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ ঘটনায় তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এসময় তিনি অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

০২:৩৮ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কাউকে পাননি প্রতিমন্ত্রী, ক্ষোভ প্রকাশ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কাউকে পাননি প্রতিমন্ত্রী, ক্ষোভ প্রকাশ

কাউকে না জানিয়ে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান অফিস সময় সকাল ৯টাতে অফিস তালাবদ্ধ। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান। সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

০২:৪৪ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার