নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

চাষাড়ায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৪, ২২ মে ২০২৬

চাষাড়ায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে  চাষাড়া এলাকার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের একটি গোপন বৈঠক চলছিল বলে দাবি পুলিশের।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “সম্প্রতি আওয়ামী যুবলীগের মিছিলের পর আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আওয়ামী লীগ ও যুবলীগের গোপন মিটিং চলাকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়: