নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:২৩, ৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন রয়েছেন।

এর মধ্যে ফতুল্লা মডেল থানায় ৩২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৩ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, বন্দর থানায় ১৩ জন, সোনারগাঁও থানায় ১২ জন এবং আড়াইহাজার থানায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৪৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন এবং বন্দর থানায় ৫.৫ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: