নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ অক্টোবর ২০২৬

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৮, ২৯ অক্টোবর ২০২৬

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ । এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাস এর নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার জন্য আনিসুল ইসলাম সানিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর এই আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পর্কিত বিষয়: